Showing posts with label
প্রেমরূপা ভক্তি ও গৌণীভক্তির স্বরূপ
.
Show all posts
Showing posts with label
প্রেমরূপা ভক্তি ও গৌণীভক্তির স্বরূপ
.
Show all posts
Thursday, 31 December 2015
শ্লোক ৫১
অনির্বচনীয়ং প্রেমস্বরূপম্
||
৫১
||
প্রেমের স্বরূপ অনির্বচনীয়। (কারণ বাক্য দ্বারা ব্রক্ষ্মকে বর্ণনা করা অসম্ভব হওয়ায় প্রেমের বর্ণনাও বাক্যের দ্বারা প্রকাশ করা সম্ভব নয়)।
শ্লোক ৫২
মূকাস্বাদনবৎ
||
৫২
||
মূক ব্যক্তির স্বাদ গ্রহণের ন্যায় (মূক ব্যক্তি মিষ্ট দ্রব্য আস্বাদন করলে তার প্রসন্নতা প্রকাশ পায়, বাক্য স্ফুরিত না হওয়ায় সে স্বাদের কথা জানাতে পারে না)।
শ্লোক ৫৩
প্রকাশতে(প্রকাশ্যতে)ক্কাপি পাত্রে
||
৫৩
||
কোন বিরল যোগ্য মানবে (প্রেমিক ভক্তের মধ্যে) এরূপ প্রেম প্রকট হতে দেখা যায়।
শ্লোক ৫৪
গুণরহিতং কামনারহিতং প্রতিক্ষণবর্ধমানম্বিচ্ছিন্নং সুক্ষ্মতরমনুভবরূপম্
||
৫৪
||
এই প্রেম গুণরহিত, কামনারহিত, সর্বদা বৃদ্ধি পেতে থাকে (সত্যকার প্রেম সদা বর্ধনশীল), বিচ্ছেদরহিত, সুক্ষ্ম হতেও সুক্ষ্মতর যা অনুভবরূপে অবস্থিত।
শ্লোক ৫৫
তৎ প্রাপ্য তদেবাবলোকয়তি তদেব শৃণোতি তদেব ভাষয়তি তদেব চিন্তয়তি
||
৫৫
||
এই প্রেম প্রাপ্ত হলে প্রেমিক সর্বত্র প্রেমই দর্শন করে, প্রেমের দ্ধ্বনি শ্রবণ করে, প্রেমই বর্ণনা করে এবং প্রেম (স্বরূপই) চিন্তা করে।
শ্লোক ৫৬
গৌণী ত্রিধা গুণভেদাদার্তাদি ভেদাদ্বা
||
৫৬
||
গৌণী ভক্তি গুণ ভেদে (স্বত্ত্বঃ,রজ, তম) অথবা আর্তাদি ভেদে (আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী) তিন প্রকারের হয়।
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)