Showing posts with label ভক্তির সুলভতা ও মহত্ত্ব. Show all posts
Showing posts with label ভক্তির সুলভতা ও মহত্ত্ব. Show all posts

Thursday, 31 December 2015

শ্লোক ৫৮

অন্যস্মাৎ সৌলভ্যং ভক্তৌ ||৫৮||


অন্য সমস্ত কিছুর (কর্ম, যোগ এবং জ্ঞানের) থেকে ভক্তি (শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও সহজ এবং) সুলভ।

শ্লোক ৫৯

প্রমাণান্তরস্যানপেক্ষত্বাৎ স্বয়ংপ্রমাণাত্বাৎ ||৫৯||


কারণ ভক্তি স্বয়ং প্রমাণস্বরূপ (ভক্তির পথে বিচরণকারী ব্যাক্তিরা ভক্তিসুখের প্রমাণ নিজের মধ্যে অনুভব করতে থাকেন), এর জন্য অন্য কোন প্রমাণের প্রয়োজন নেই (অর্থাৎ এটি বুঝিয়ে দেবার অপেক্ষা রাখে না)।

শ্লোক ৬০

শান্তিরূপাৎপরমানন্দ্ররূপাচ্চ ||৬০||


ভক্তি শান্তিরূপা এবং পরম আনন্দরূপা (কারণ এই দুটিই সাক্ষাৎ ভগবানের স্বরূপ, তাইজন্য ভগবৎপ্রেমই শান্তি ও পরমানন্দস্বরূপ)।