Showing posts with label ভক্তির সাধন ও অন্তরায়. Show all posts
Showing posts with label ভক্তির সাধন ও অন্তরায়. Show all posts

Thursday, 31 December 2015

শ্লোক ৬১



লোকাহনৌ চিন্তা ন কার্যা নিবেদিতাত্মলোকবেদাৎ (পাঠভেদেঃ লোকবেদশীলত্বাৎ) ||৬১||


(ভক্তের) লোকহানির চিন্তা করা উচিত নয়; কারণ সে (ভক্ত) নিজেকে এবং লৌকিক, বৈদিক (সমস্ত প্রকার) কর্মগুলি ভগবানে সমর্পণ করেছে।

শ্লোক ৬২

ন তদ্‌সিদ্ধৌ (পাঠভেদেঃ তৎসিদ্ধৌ) লোকব্যবহারো হেয়ঃ কিন্তু ফলত্যাগস্তৎসাধনং চ কার্যমেব ||৬২||


(প্রেম-প্রাপ্তি হলে লৌকিক ও বৈদিক কর্মত্যাগ হয়ে যায়, কিন্তু) যতক্ষন ভক্তিতা সিদ্ধিপ্রাপ্তি না হয়, ততক্ষণ লোকব্যবহার ত্যাগ করা উচিত নয়, কিন্তু ফল (কামনা) ত্যাগ করে (নিষ্কামভাবে) সেই ভক্তির সাধনা করা প্রয়োজন।

শ্লোক ৬৩

স্ত্রীধননাস্তিকবৈরিচরিত্রং (পাঠভেদেঃ স্ত্রীধননাস্তিকচরিত্র) ন শ্রবনীয়ম্‌ ||৬৩||


নারী, ধন-সম্পত্তি, নাস্তিক এবং শত্রুর কথা শোনা উচিৎ নয়। (কারণ নারী সম্বন্ধীয় আলোচনাতে কামনার উৎপত্তি হতে পারে, যা সাধনার পথের এক বড় প্রতিবন্ধক। ধন সম্পত্তির আলোচনায় ভোগাদি বাসনা জন্মাতে পারে, সেটিও সাধনার পথের প্রতিবন্ধক। নাস্তিক অর্থাৎ যাদের ঈশ্বর ও শাস্ত্রে বিশ্বাস নেই তাদের সঙ্গ সর্বথা পরিত্যজ্য এবং যারা সাধকের প্রতি শত্রুভাবাপন্ন, তাদের সঙ্গও যথাসাধ্য পরিত্যাগ করা উচিৎ)

শ্লোক ৬৪

অভিমানদম্ভাকিদং ত্যাজ্যম্‌ ||৬৪||


অভিমান, দম্ভ ইত্যাদি ত্যাগ করা উচিৎ (এর আগের সূত্রে বলা হয়েছে যে, নারী-ধন-সম্পত্তি-নাস্তিক-বৈরী ইত্যাদির প্রসঙ্গ করা উচিৎ নয়, কিন্তু এরূপ ত্যাগে মনে অভিমান বা অহংভাব যেন না আসে, অভিমান সাধকের পতনের হেতু। এইপ্রকার দম্ভও ত্যাগ করতে হয়। দাম্ভিক ব্যাক্তির সাধনপথ রুদ্ধ হয়ে যায়)

শ্লোক ৬৫

তদর্পিতাখিলাচারঃ সন্‌ কামক্রোধাভিমানাদিকং তস্মিন্নেব করণিয়ম ||৬৫||


সমস্ত আচরণ ভগবানে সমর্পিত করার পরও যদি কাম-ক্রোধ-অভিমান ইত্যাদি থাকে, সেগুলিও তাঁর (ভগবানের) প্রতি করা উচিৎ।