Showing posts with label প্রেমরূপা ভক্তি স্বয়ংই ফলরূপা. Show all posts
Showing posts with label প্রেমরূপা ভক্তি স্বয়ংই ফলরূপা. Show all posts

Thursday, 31 December 2015

শ্লোক ২৫

সা তু কর্মজ্ঞানযোগেভ্যোহপ্যধিকতরা ||২৫||


এটি (প্রেম্রূপা ভক্তি) যে কর্ম, জ্ঞান এবং যোগ হতেও শ্রেষ্ঠতর।

শ্লোক ২৬

ফলরূপত্বাৎ ||২৬||


কারণ (এই ভক্তি) স্বয়ং ফলরূপা।

শ্লোক ২৭

ঈশ্বরস্যাপ্যভিমান দ্বেষিত্বাৎ দৈন্যপ্রিয়ত্বাৎ ||২৭||


ঈশ্বরেরও অভিমানের প্রতি দ্বেষভাব আসে এবং দৈন্যে প্রিয়ভাব হয়। (অর্থাৎ অভিমানীর প্রতি দ্বেষীভাবের ন্যায় লীলা করেন)।

শ্লোক ২৮

তস্যা জ্ঞানমেব সাধনমিত্যকে ||২৮||


এর (ভক্তির) সাধন জ্ঞানই হয়, কোন কোন আচার্যের এই অভিমত।

শ্লোক ২৯

অন্যোন্যাশ্রয়ত্বমিত্যন্যে ||২৯||


অন্য (আচার্য) দের মত হল এই যে ভক্তি এবং জ্ঞান পরস্পর একে অপরের আশ্রিত।

শ্লোক ৩০

স্বয়ং ফলরূপতেতি ব্রক্ষ্মকুমারাঃ (পাঠভেদে - ব্রক্ষ্মকুমারঃ) ||৩০||


ব্রক্ষ্মকুমারদের (সনৎকুমারাদি এবং নারদের) মতে ভক্তি স্বয়ং ফলরূপা (অর্থাৎ ভক্তিই সাধন, ভক্তিই সাধ্য)