Showing posts with label
প্রেমরূপা ভক্তির সাধন এবং সৎসঙ্গের মহিমা
.
Show all posts
Showing posts with label
প্রেমরূপা ভক্তির সাধন এবং সৎসঙ্গের মহিমা
.
Show all posts
Thursday, 31 December 2015
শ্লোক ৩৫
তত্তু বিষয়াত্যাগাৎ সঙ্গত্যগাচ্চ
||
৩৫
||
এটি (ভক্তি-সাধন) বিষয় ত্যাগ এবং সঙ্গ ত্যাগেই সম্পন্ন হয় (অর্থাৎ বিষয়কে স্বরূপ দ্বারা ত্যাগ এবং বিষয়ের আসক্তি ত্যাগ)।
শ্লোক ৩৬
অব্যাবৃত ভজনাৎ
||
৩৬
||
অখণ্ড ভজন দ্বারা (ভক্তির সাধন) সম্পন্ন হয় (কারন ভজন ভক্তির প্রধান অঙ্গ, এটি সাধ্য এবং সাধন দুই-ই)।
শ্লোক ৩৭
লোকেহপি ভগুবদ্গুণশ্রবণকীর্ত্তনাৎ
||
৩৭
||
লোকসমাজেও ভগবদ্গুণ শ্রবণ এবং কীর্তন দ্বারা (ভক্তির সাধন সম্পন্ন হয়)।
শ্লোক ৩৮
মুখ্যতস্তু মহৎকৃপয়ৈব ভগবৎকৃপালেশাদ্বা
||
৩৮
||
কিন্তু (প্রেমভক্তি প্রাপ্তির সাধন) মুখ্যতঃ (প্রেমিক) মহাপুরুষের কৃপা বা ভগবৎকৃপার লেশমাত্রেই হয়।
শ্লোক ৩৯
মহৎসঙ্গস্তু দুর্লভোহগম্যোহমোঘশ্চ
||
৩৯
||
কিন্তু মহাপুরুষদের সঙ্গ দুর্লভ, অগম্য এবং অমোঘ (কারণ সাচ্চা হীরার মত সত্যকার প্রেমিক মহাত্মাও অত্যন্ত দুর্লভ, যাঁর কৃপামাত্রেই ভগবৎপ্রেমপ্রাপ্তি সম্ভব হতে পারে)।
শ্লোক ৪০
লভ্যতেহপি তৎকৃপয়ৈব
||
৪০
||
তাঁর (ভগবানের) কৃপাতেই (মহাপুরুষগণের) সঙ্গও পাওয়া সম্ভব হয়।
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)