Showing posts with label প্রেমরূপা ভক্তিপথে প্রধান বাধা হল কুসঙ্গ. Show all posts
Showing posts with label প্রেমরূপা ভক্তিপথে প্রধান বাধা হল কুসঙ্গ. Show all posts

Thursday, 31 December 2015

শ্লোক ৩৪

তস্যাঃ সাধনানি গায়ন্ত্যাচার্যাঃ ||৩৪||


আচার্যগণ সেই ভক্তির সাধন প্রণালীর কথা জানাচ্ছেন।

শ্লোক ৪৩

দুঃসঙ্গ সর্বথৈব ত্যাজ্যঃ ||৪৩||


দুঃসঙ্গ (বিষয়াদি চিন্তা, জগৎচর্চা, ভোগপ্রীতি, দুরাচার প্রভৃতির) সর্বোতভাবে পরিত্যাগ করা কর্তব্য।

শ্লোক ৪৪

কামক্রোধমোহস্মৃতিভ্রংশবুদ্ধিনাশসর্বনাশকারণাত্বাৎ ||৪৪||


কারণ এইটি (দুঃসঙ্গ) কাম, ক্রোধ, মোহ, স্মৃতিভ্রংশ, বুদ্ধিনাশ এবং সর্বনাশের কারণ (মানুষের চিত্ত অধিক সময় যে সংসারিক বিষয়টি নিয়ে চিন্তা করে তাতেই তার আসক্তি বৃদ্ধি পায়, এই আসক্তি থেকে জন্মায় কামনা, তার বৃদ্ধিতে উৎপন্ন হয় ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ হতে হয় স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ হলে বুদ্ধিনাশ পায় এবং বুদ্ধিনাশ হলে সর্বনাশ হয়)।

শ্লোক ৪৫

তরঙ্গায়িতা অপীমে সঙ্গাৎসমুদ্রায়ন্তি ||৪৫||


এই কামক্রোধাদি প্রথমে তরঙ্গের মতো ক্ষুদ্র আকারের থাকলেও (দুঃসঙ্গে পড়ে বিশাল) সমুদ্রের আকার গ্রহণ করে (ছোট্ট অগ্নিস্ফুলিঙ্গ যেমন হাওয়ার ইন্ধন পেলে বিরাট অগ্নিকাণ্ডের রূপ ধারণ করে, তেমনি)।

শ্লোক ৪৬

কস্তরতি কস্তরতি মায়াম্‌? যঃ সঙ্গাস্ত্যজতি যো মহানুভবং সেবতে, নির্মমো ভবতি ||৪৬||


(প্রশ্ন) কে সন্তরণ করে? দুস্তর মায়া হতে কে পার হয়? (উত্তর) যে সমস্ত সঙ্গ পরিত্যাগ করে, যে মহানুভবের সেবা করে এবং যে মমতারহিত হয় সেই পার হয়ে যেতে পারে এই মায়া সমুদ্রকে।

শ্লোক ৪৭

যো বিবিক্তস্থানং সেবতে, যো লোকবন্ধমুল্মূলযতি, নিস্ত্রৈগুণ্যো ভবতি, যোগক্ষেমং ত্যজ্যতি ||৪৭||


যে নির্জন স্তানে বসবাস করে (একান্তে থাকে), যে লৌকিক বন্ধন ছিন্ন করে দেয় (একান্তে থাকলে স্বতঃই লোকিক বন্ধন ছিন্ন হয়), যে ত্রিগুণাতীত হয়ে যায় (স্বত্ত্বঃ, রজ ও তম এই তিনগুণের পার হয়), এবং যে যোগ এবং ক্ষেম পরিত্যাগ করে (অপ্রাপ্তি বিষয় প্রাপ্ত করার ইচ্ছা এবং প্রাপ্তবস্তু সংরক্ষণের কামনা ত্যাগ করে)।