Showing posts with label প্রেমরূপা ভক্তির লক্ষ্মণ ও উদাহরণ. Show all posts
Showing posts with label প্রেমরূপা ভক্তির লক্ষ্মণ ও উদাহরণ. Show all posts

Thursday, 31 December 2015

শ্লোক ১৫

তল্লক্ষণানি বাচ্যন্তে নানামতভেদাৎ ||১৫||


নানা মত অনুযায়ী সেই ভক্তির লক্ষ্মণগুলি এবার বলা হচ্ছে।

শ্লোক ১৬

পূজাদিষ্বনুরাগ ইতি পারাশর্যঃ ||১৬||


পরাশরনন্দন শ্রীবেদব্যাসের মতানুযায়ী ভগবানের পূজা ইত্যাদিতে অনুরাগ হওয়াকেই ভক্তি বলে।

শ্লোক ১৭

কথাদিষ্বিতি গর্গঃ ||১৭||


শ্রীগর্গাচার্যের মতানুযায়ী ভগবানের কথা ইত্যাদিতে অনুরাগ হওয়াকেই ভক্তি বলা হয়।

শ্লোক ১৮

আত্মরত্যবিরোধেনেতি শাণ্ডিল্য ||১৮||


মহর্ষি শাণ্ডিল্যের মতে আত্মরতির অবিরোধী বিষয়ে অনুরাগ হওয়াই ভক্তি।

শ্লোক ১৯

নারদস্তু তদর্পিতাখিলাচারতা তদ্বিস্মরণে পরমব্যাকুলতেতি ||১৯||


কিন্তু দেবর্ষি নারদের (আমাদের) মতে নিজ সকল কর্ম ভগবানে অর্পন করা এবং অল্প সময়ের জন্যও ভগবানের বিস্মরণ হলে অতীব ব্যাকুল হওয়াকেই ভক্তি বলে।

শ্লোক ২০

অস্ত্যোবমেবম্‌ ||২০||


ঠিক এইরূপই আছে।